Saturday, May 23, 2015

কবি কাজী নজরুল ইসলাম


কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) বিশ্বের সেই শিক্ষিত শ্রেষ্ঠদের একজন, যিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেও, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট বা ডিগ্রিহীন। সার্টিফিকেট বা ডিগ্রি তিনি সহজেই অর্জন করতে পারতেন, তার ছাত্রজীবনের রেকর্ড, ফলাফল ও শিক্ষক সহপাঠীদের ভাষ্য থেকে তা স্পষ্ট বোঝা যায়। কিন্তু কিছুটা অভাব ও কিছুটা স্বভাব তাড়নায় তৎকালীন ম্যাট্রিকুলেশন পরীক্ষার ক’মাস আগেই ‘বিঘ্নিত ছাত্রজীবনের’ ও প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাট চুকিয়ে তিনি যোগ দেন সেনাবাহিনীতে- ৪৯ নম্বর বাঙালি পল্টনে। সেখানে ও পরবর্তীকালে বিভিন্ন স্থানে অবস্থানে অব্যবস্থানে থেকেও তিনি ব্যক্তিগত আগ্রহে অধ্যয়ন করে ও বিভিন্নজনের কাছে শিখে বা তালিম নিয়ে শিক্ষিত শ্রেষ্ঠদের একজন হয়ে ওঠেন। চিন্তায়, কর্মে, আদর্শে ও সৃষ্টিশীলতায় উত্তরকালে তিনি পরিণত হন একটি প্রতিষ্ঠানে- ইনস্টিটিউশনে এবং পরম গৌরবে অধিষ্ঠিত হন দেশের জাতীয় কবির সুমহান মর্যাদার স্বর্ণাসনে।

Share/Bookmark

No comments:

Post a Comment